সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২
সাহিত্য প্রতিবেদক | ঢাকা, ২৯ অক্টোবর ২০২২ : কথাসাহিত্য কেন্দ্রের উদ্যোগে আজ শনিবার বিকেলে পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর পাঠাগারে গল্পপাঠ ও এক মনোজ্ঞ আড্ডা অনুষ্ঠিত হয়।
শক্তিমান কথাসাহিত্যক সৈয়দ ওয়ালীউল্লাহ’র স্মরণে এবারের আড্ডার মূল আলোচ্য গল্প ছিল সৈয়দ ওয়ালীউল্লাহ’র প্রবাদপ্রতিম ছোটগল্প ‘নয়নচারা’। গত ১০ অক্টোবর ছিল এই কৃতী লেখকের ৫১তম মৃত্যু বার্ষিকী।
বিশিষ্ট কথাসাহিত্যিক এবং কেন্দ্রের সভাপতি ইউসুফ শরীফের সভাপতিত্বে আড্ডায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক হুমায়ন হাসান, ড. মোহাম্মদ তাজুদ্দিন আহম্মেদ, রুহুল গনি জ্যোতি, জামালউদ্দিন জামাল, মুহাম্মদ আবদুল বাতেন, সালেহ মাহমুদ ও মাহমুদা আকতার।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি