বাংলাদেশ ছাত্রমৈত্রীর দুইদিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

বাংলাদেশ ছাত্রমৈত্রীর দুইদিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে কাল

Manual1 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি || ঢাকা, ৩০ অক্টোবর ২০২২ : “মেহনতী জনতার সাথে একাত্ম হও। শিক্ষায় বৈষম্য, দুর্নীতি ও দল-দখলদারিত্ব নির্মূল কর। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখো। জনজীবনে দুর্ভোগ কমাও।”- এই স্লোগানে বাংলাদেশ ছাত্রমৈত্রীর দুইদিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে কাল।
আগামীকাল ৩০ অক্টোবর ২০২২ সোমবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিতব্য এ সম্মেলন উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নূর অাহমেদ বকুল।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল।
উক্ত সম্মেলন সফল করার অাহবান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, ‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ