ছাত্রমৈত্রীর জাতীয় সম্মেলন: সভাপতি অতুলন ও সাধারণ সম্পাদক অদিতি

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

ছাত্রমৈত্রীর জাতীয় সম্মেলন: সভাপতি অতুলন ও সাধারণ সম্পাদক অদিতি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ নভেম্বর ২০২২ : প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যথাক্রমে অতুলন দাস আলো ও অদিতি আদৃতা সৃষ্টি।

৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২২ দুইদিনব্যাপী ছাত্রমৈত্রীর ২১তম জাতীয় সম্মেলনে অতুলন দাস আলো সভাপতি অদিতি আদৃতা সৃষ্টি সাধারণ সম্পাদক, ইমরান নূর নিরব সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচীত হয়।

গতকাল সোমবার (৩১ অক্টোবর ২০২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকাল সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় সংগীতে মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার মামুনূর রশীদ। এর পরে টিএসসি অডিটরিয়ামে সম্মেলনের মূল আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা এমপি।

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সদস্য নূর আহমদ বকুল।
উক্তসভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল।
পরবর্তীতে ২য় অধিবেশনে সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের সম্মতিক্রমে অতুলন দাস আলোকে সভাপতি ও অদিতি আদৃতা সৃষ্টি কে সাধারণ সম্পাদক এবং ইমরান নূর নিরবকে সাংগঠনিক সম্পাক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

আগামী ১ বছরের জন্য নবনির্বাচিত কমিটির অনুমোদন প্রদান করেন বিদায়ী সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল।

বিদায়ী সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা এমপি বলেন, মুক্তিযুদ্ধে চেতনা ও ৭২’র সংবিধানের নির্দেশনায় দেশ এগিয়ে নিতে হলে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রগতিশীল অসাম্প্রদায়িক মূল্যবোধকে গতিশীল করে শিক্ষাঙ্গণে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

Manual7 Ad Code

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি: ইয়াতুন্নেসা রুমা, তারিকুল ইসলাম, নুরুল আদনান মোস্তফা, ওহীদুর রহমান, আলমগীর হোসেন, হিসাম খান ফয়সাল, এস কে রুবেল, নাহিদ মোর্শেদ লিখন, মাসুদ রানা চৌধুরী, বিকাশ চন্দ্র মন্ডল।

Manual6 Ad Code

সহ-সাধারণ সম্পাদক: তানভীন আহমেদ, আশরাফুল বিন শফী রাব্বী, সুমাইয়া পারভীন ঝরা,

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহিম মুনতাসির, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক এস এম মাইনুল সাগর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিষু রাম মুরমু, অর্থ বিষয়ক সম্পাদক ছোটন মাহমুদ, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক স্বর্ণা রানী শীল, দপ্তর সম্পাদক মাহফুজ হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন শাওন, সমাজকল্যাণ বিষয়ক, সম্পাদক এস এম আলাউদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক আরুপ কুমার মিত্র।

সদস্যরা হলেন সাকিব মোড়ল, বিপ্লব চন্দ্র রায়, ইয়াসিন আরাফাত, এস এম মাইনুল সাগর, সাকিব আল হাসান, চন্দন শীল, হেলাল উদ্দিন, আতিকুর রহমান আতিক, সানিউর রহমান, রাসেল পাইক, অনিক দেওয়ান, ইয়ামিরুল কবীর সৌরভ, মাহমুদুল হাসান সাকিব, স্বপন রায়, দীপ শঙ্কর প্রান্ত, আকাশ দাস, (বাগেরহাট সংরক্ষিত), (রাজশাহী জেলা সংরক্ষিত) ও (ঢাকা জেলা সংরক্ষিত)।

Manual4 Ad Code

মেহনতী জনতার সাথে একাত্ম হওয়ার রাজনৈতিক দিশা নিয়ে, মেহনতী মানুষের সন্তানদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাহসী ভূমিকার ইতিহাস রচনাকারী, এদেশের ছাত্র সমাজের কাছে প্রতিষ্ঠিত একটি সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ২১তম জাতীয় সম্মেলনে সভাপতি অতুলন দাস আলো ও সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টিসহ নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।