তিউড়ি প্রকাশ করেছে ইয়াংঙান ম্রো’র ‘জুম পাহাড়ের জীবন’ গ্রন্থটি

প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

তিউড়ি প্রকাশ করেছে ইয়াংঙান ম্রো’র ‘জুম পাহাড়ের জীবন’ গ্রন্থটি

Manual3 Ad Code

বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ০৭ নভেম্বর ২০২২ : পাহাড় ঘেরা একটি গ্রাম। নাম তার সাংলাই পাড়া। বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায়। ছবির মতো সুন্দর। সেখানেই জন্ম ইয়াংঙান ম্রো’র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ইয়াংঙান প্রচলিত চাকুরির পেছনে না ছুটে ফিরে গেছেন নিজ জন্মগ্রামে। জুম চাষেই দিয়েছেন ধ্যান। অবসর সময়ে ম্রো জনজাতির জীবন-জীবিকা নিয়ে লেখালেখি করেন বাংলা ও ম্রো ভাষায়। একাধিক গ্রন্থের লেখক ইয়াংঙান ম্রো’র “জুম পাহাড়ের জীবন” গ্রন্থটি পাঠকদের ভিন্ন স্বাদ দেবে আশা করি। সম্প্রতি প্রকাশিত এ গ্রন্থে ১৫টি ম্রো লোকগল্প সংকলিত হয়েছে। গ্রন্থভুক্ত গল্পগুলো কিশোরদের পাশাপাশি যারা ম্রো জনজাতির জীবন-জীবিকা নিয়ে জানতে আগ্রহী, তাদের বিশেষ উপযোগী।
.
গল্পক্রম-
.
১. হাতি শিকার
২. মানুষ আর পরীর ভালবাসা
৩. লেজওয়ালা মৃত্যুদূত
৪. মাংসা জীবন
৫. অশ্বথ গাছের রাক্ষস
৬. বনমুরগী আর বনবিড়াল
৭. শেষ বিদায়
৮. মাংসা রাজা এবং রাক্ষস
৯. অলস রাজা
১০. হাতকাটা উইমোকমা
১১. বগা পুকুর
১২. গরীব ছেলে আর ধনী ছেলে
১৩. হাসির রাজা চুংদার-২
১৪. সন্ন্যাসী পাহাড়
১৫. জুম পাহাড়ের দেবতা

.
অনলাইন লিংক- https://www.rokomari.com/book/227408/jum-paharer-jibon

Manual6 Ad Code

.
#জুম_পাহাড়ের_জীবন #জুম #পাহাড় #জীবন #ইয়াংঙান_ম্রো
#ম্রো #ম্রো_জীবন #ম্রো_গল্প #পার্বত্য_জীবন #পার্বত্য_গল্প
#আদিবাসী_লোকগল্প #আদিবাসী_রূপকথা #তিউড়ি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ