বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও বৈদেশিক ঋণ’ শীর্ষক ওয়েবিনার কাল

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও বৈদেশিক ঋণ’ শীর্ষক ওয়েবিনার কাল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ নভেম্বর ২০২২ : আগামীকাল ১২ নভেম্বর ২০২২ (শনিবার) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (Forum for Bangladesh Studies – FBS) এর আয়োজনে ‘বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও বৈদেশিক ঋণ’ শীর্ষক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওয়েবিনারে প্রবন্ধ পাঠ করবেন জিয়া হাসান, উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক গবেষক এবং জার্মান ফেডারেল শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের প্রকল্প গবেষক।

Manual7 Ad Code

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন :

Manual8 Ad Code

তৌফিকুল ইসলাম খান, সেন্টার ফর পলিসি ডায়লগ (সি পি ডি), বাংলাদেশ;
অধ্যাপক এম এম আকাশ, চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়;
ড. আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইন্সটিটিউট ও সাবেক আই এম এফ মিশন চীফ।

এছাড়াও ভার্চুয়ালী জুমে যুক্ত হবেন :

Manual1 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual2 Ad Code

বাংলাদেশে অর্থনৈতিক সংকট নিয়ে প্রচলিত ব্যাখ্যা মতে, ৫২ বিলিয়ন ডলার রপ্তানির দেশে বৈদেশিক লেনদেনের সার্বিক ভারসাম্যে বাৎসরিক প্রায় ৫.৫ বিলিয়ন ডলার সুদাসল পরিশোধের (Debt servicing) দায়টি বড় ভূমিকা রাখেনা বরং ইউক্রেইন যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানী ও খাদ্য মূল্যস্ফীতি ক্রমাগত রিজার্ভ হ্রাস পাওয়ার মূল কারণ।
উন্নয়ন ও অর্থনীতি গবেষক জিয়া হাসান তার গবেষণায় দেখাচ্ছেন যে, ২০২২ পঞ্জিকাবর্ষে প্রদেয় বাৎসরিক ঋণের সুদাসলের দায়ের পরিমাণটি প্রচলিত ধারণার চেয়ে চার গুন বেশী (২৩.৪ বিলিয়ন ডলার) এবং এই দায়টি বর্তমান বৈশ্বিক উচ্চ সুদের হার ও ঋণ দাতাদের অনাস্থার কারণে আশু পরিশোধের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। ইউক্রেইন যুদ্ধের পূর্বে মাত্র এক বছরে ১০০% বৃদ্ধি পাওয়া ২৩.৪ বিলিয়ন ডলারের এই দায়টির কারণে বিভিন্ন পদক্ষেপ নিয়েও রিজার্ভের ক্ষয় ঠেকানো তো যাচ্ছে-ই না বরং আসন্ন দিনগুলোতে এই দায়ের কারণে রিজার্ভ আরও হ্রাস পেতে থাকবে। তার মতে, বিদ্যমান সংকট সৃষ্টির প্রধান এই উৎসটি আড়াল করার কারণে অর্থনৈতিক সংকট আরও জটিলতর হচ্ছে, যার প্রতিক্রিয়ায় নতুন নতুন বহুমাত্রিক সংকটের আবির্ভাব হচ্ছে।
বাংলাদেশের অর্থনৈতিক সংকটের সাথে আশু প্রদেয় বৈদেশিক ঋণের দায় পরিশোধের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আসন্ন ওয়েবিনারে।

তারিখ : ১২ নভেম্বর ২০২২, শনিবার
সময় : সকাল ১১টা (ঢাকা সময়)

ওয়েবিনারটি জুমে অনুষ্ঠিত হবে।
জুম লিঙ্ক : https://us06web.zoom.us/j/7525631362?pwd=YWlKYm80U3I4QXpVWngyclRZNkxXQT09
ওয়েবিনারটি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ-এর পেজে লাইভ হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ