সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক | বগুড়া, ১৪ নভেম্বর ২০২২ : বগুড়ায় আজ স্কুল পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর ২০২২) সকালে বগুড়া জেলা সদরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী।
এতে উদ্বোধক হিসেবে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এসময় জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জি।
জানা গেছে, বগুড়ায় স্কুল পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সদরের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে বগুড়া জিলা স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এস ও এস হারম্যান মেইনার কলেজ, মাটিডালী উচ্চ বিদ্যালয়, বগুড়া সরকারি উচ্চ বিদ্যালয়, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অংশ নেয়।
এদিন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানকে ৪টি দলে ভাগ করা হয়।
এরপর সেখান থেকে পর্যায়ক্রমে ৪টি দল পরবর্তী রাউন্ড এবং সেরা দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি