কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ ডিসেম্বর ২০২২ : কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আগামী ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু’র নিউ ইস্কাটনস্থ বাসভবনে অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর ২০২২) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ