শ্রীমঙ্গলে মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

শ্রীমঙ্গলে মুক্ত দিবস পালিত

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ ডিসেম্বর ২০২২ : শ্রীমঙ্গল মুক্ত দিবস অাজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল শত্রুমুক্ত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়, ৯ মাস ধরে যুদ্ধ চলাকালে শ্রীমঙ্গল শহর ও শহরতলীর কলেজ রোডের শেষপ্রান্তে ভাড়াউড়া চা বাগান, তৎকালীন বিডিআর ক্যাম্প সংলগ্ন সাধুবাবার বটগাছতলা, সিন্দুরখান, সবুজবাগ ও পূর্বাশাসহ কয়েকটি স্থানকে বধ্যভূমিতে পরিণত করে এসব জায়গায় শত শত নিরপরাধ মানুষকে হত্যা করেছিল দেশীয় রাজাকারদের সহায়তায় হানাদার বাহিনী।
এরমধ্যে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিলো ভাড়াউড়া চা-বাগানের হত্যাকান্ড। এখানে ৫৭ জন চা শ্রমিককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর গুলিবর্ষণ করে নির্মমভাবে হত্যা করে পাক হানাদাররা।
এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর ভারতের সীমান্ত থেকে মুক্তিবাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাকহানাদার বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ৬ ডিসেন্বর ভোরে তারা পালিয়ে মৌলভীবাজারে আশ্রয় নেয়।
উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। নয় মাসের যুদ্ধ শেষে চা জনপদ শ্রীমঙ্গলের মুক্তিযোদ্ধারা উল্লাসে মেতে উঠেন। শ্রীমঙ্গল শত্রুমুক্ত হয়। শ্রীমঙ্গল মুক্তিবাহিনীর অধিকারে আসে। আজ শ্রীমঙ্গল মুক্তদিবস। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তানেরা, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণি পেশার সংগঠন সহ শ্রীমঙ্গল শিল্পী সংস্থা নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি যথাযথভাবে পালন করেছে।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা ছমরু মিয়া, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, শ্রম বিষয়ক সম্পাদক ও কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, বীর মুক্তিযোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানগণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে র‍্যালী নিয়ে ভাড়াউড়া শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual7 Ad Code

পরে উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান

Manual6 Ad Code

বিকেল ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনায় শিল্পী কল্যাণ সংস্থা কর্তৃক অালোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়।
শ্রীমঙ্গল শিল্পী সংস্থার সভাপতি বিশিষ্ট সুরকার ও গীতিকার বুলবুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অালোচনা সভায় সূচনা বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুনকথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
উক্ত অালোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মোমিনুল হোসেন সোহেল, বাংলা এফএম-এর প্রতিনিধি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি কমরেড শেখ জুয়েল রানাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

Manual6 Ad Code

এ অনুষ্ঠানে দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের জাগরণী গান, “বঙ্গবন্ধু”কে নিয়ে লিখা গান সহ গণসংগীত পরিবেশন করা হয়।
গণসংগীত পরিবেশন করেন শ্রীমঙ্গলের শিল্পী শ্যামল আচার্য্য, পলক অধিকারী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সঙ্গীত শিল্পী বাবুল দোষাদ সহ অন্যান্যরা।
অালোচনা সভায় সূচনা বক্তব্যে তিরিশ লাখ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, নির্যাতিত পনের লাখেরও বেশি মানুষ, সর্বস্ব হারানো ১ কোটি মানুষসহ গোটা জনগণের লড়াই-সংগ্রাম-ত্যাগ তিতিক্ষা অার অবদানের কথা স্বীকার করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুনকথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, “অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক অাধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে হবে’। সেভাবেই রাষ্ট্র পরিচালনার ছক অাঁকতে হবে।”

বক্তব্য রাখছেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান

এ সংক্রান্ত আরও সংবাদ