টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচন: সভাপতি জাকারিয়া ও সম্পাদক আমিন

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচন: সভাপতি জাকারিয়া ও সম্পাদক আমিন

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ ডিসেম্বর ২০২২ : চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র ট্রেড ইউনিয়ন সংগঠন ‘বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে জাকারিয়া আহমদ সভাপতি ও আমিনুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সংসদ নির্বাচনে (২০২৩-২০২৫) সব ক’টিতে জয়লাভ করেছে জাকারিয়া-আমিন পরিষদ।

রোববার (১৮ ডিসেম্বর ২০২২) দেশের চা শিল্পাঞ্চলের ১২টি সার্কেলের ১২টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২৩৩১ জন ভোটারের মধ্যে ২২৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলোতে ভোটগণনা শেষে রাত সাড়ে ১১টায় শ্রীমঙ্গল গুহ রোডস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক মো. আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন সাব কমিটির সদস্য সচিব মো: বশির আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এবারের নির্বাচনে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো: জাকারিয়া আহমদ (চেয়ার) ১৫৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি মাহবুব রেজা (বটগাছ) পেয়েছেন ৬০৮ ভোট।

সহ-সভাপতি (২টি পদ) পদে কংকন জ্যোতি ভট্টাচার্য (দেয়াল ঘড়ি) ১২০৫ ভোট ও শেখ কাওছার মিয়া (ছাতা) ১০৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ পদের অন্য প্রার্থীরা হলেন শফিউল আলম শাহীন (মাছ) ৫২০ ভোট, রিংকু মিত্র (দোয়াত কলম) ৩৪৭ ভোট, বলাই কায়স্থ (কুড়াল) ২৯৭ ভোট ও মো. আমির আলী (বালতি) ২৮৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান (মই) ১০৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সঞ্জয় কান্তি ভট্টাচার্য (চাকা) পেয়েছেন ৭৫৪ ভোট। এ পদের অপর প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (আনারস) পেয়েছেন ২২০ ভোট।

Manual8 Ad Code

সহ-সাধারণ সম্পাদক পদে মো: আলমগীর চৌধুরী (হরিণ) ১৪৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কাজী তমিম উল আম্বিয়া (মোমবাতি) পেয়েছেন ৪৪৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে গঙ্গেশ রঞ্জন দেব (বাই-সাইকেল) ১১২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রদীপ প্রসাদ যাদব (মোবাইল ফোন) পেয়েছেন ৮১১ ভোট।

কোষাধ্যক্ষ পদে সুরঞ্জিত দাস (কবুতর) ১২৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখর চৌধুরী (উড়োজাহাজ) পেয়েছেন ৬৯২ ভোট। প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে মো: ইব্রাহিম মিয়া (মোরগ) ১০৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: খায়রুল ইসলাম (প্রজাপতি) পেয়েছেন ৮০০ ভোট।

Manual7 Ad Code

শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহমুদুর রহমান রাসেল (চশমা) ১০২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সুনীল পাল (হারিকেন) পেয়েছেন ৫৯৪ ভোট। এ পদের অপর প্রার্থী রজত কান্তি দেশমুখ্য (ফুটবল) পেয়েছেন ৩৭৩ ভোট।

এছাড়া আঞ্চলিক প্রতিনিধি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-নর্থ সাউথ অঞ্চল সভাপতি পদে মো. আব্দুল মালিক, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত) জুড়ী অঞ্চল সভাপতি পদে শাহীন আহমদ, সাধারণ সম্পাদক পদে লিটন দাশ, লংলা অঞ্চল সভাপতি পদে মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল তাহিদ লিমন, মনু অঞ্চল সভাপতি পদে মো. তানভীর হাসান, সাধারণ সম্পাদক পদে দিলীপ যাদব (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত), দলই অঞ্চল সভাপতি পদে মন্তাজ সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে ইমন দেবনাথ, বালিশিরা উত্তরাঞ্চল সভাপতি পদে নীলমোহন সিংহ, সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন, বালিশিরা পূর্বাঞ্চল সভাপতি পদে মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম, বালিশিরা পশ্চিমাঞ্চল সভাপতি পদে বদরুল আলম বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত।

সাধারণ সম্পাদক পদে শ্রীকান্ত আহীর, লস্করপুর পূর্বাঞ্চল সভাপতি পদে দেবদাশ ভট্টাচার্য (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত), সাধারণ সম্পাদক পদে সুলতান আহমদ, লস্করপুর উত্তর সভাপতি পদে সুনীল বিশ্বাস (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত), সাধারণ সম্পাদক পদে বিক্রম সিংহ (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত) লস্করপুর পশ্চিমাঞ্চল, সভাপতি পদে মো. আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক পদে এবং চট্টগ্রাম অঞ্চল সভাপতি পদে অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক পদে অসিম চাকমা।

Manual7 Ad Code

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে জাকারিয়া আহমদ সভাপতি ও আমিনুর রহমান সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কার্যকরী সংসদ ও ১২টি অঞ্চলের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচিত নতুন নেতৃত্বে চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার ও পেশাদারি স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অাশা করছি।’

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ