সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া, ৩০ নভেম্বর ২০২২ : কালজয়ী লেখক অদ্বৈত মল্ল বর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১ থেকে ৩ জানুয়ারি জেলায় অদ্বৈত মেলা অনুষ্ঠিত হবে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিন দিনব্যাপী এই মেলায় থাকবে সম্মাননা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন মেলার আয়োজন করেছে। এ বছর অদ্বৈত সম্মাননা পাচ্ছেন মানিক রতন শর্মা।
তিতাস আবৃত্তি সংগঠন জানায়- ১ জানুয়ারি বিকেলে মেলার উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
পরে সাংস্কৃতিক পর্বে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজউদ্দিন আহমেদ ফরিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২ জানুয়ারি ছড়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দূস।
সাংস্কৃতিক পর্বে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শেষের দিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
সাংস্কৃতিক পর্বে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন জানান, করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর এবার মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতিবছরের মতো এবারও একজনকে অদ্বৈত সম্মাননা দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক পর্বে দেশের স্বনামধন্য আবৃত্তিশিল্পীদের বাইরেও ভারত থেকে শিল্পীরা অংশগ্রহণ করবেন। এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছেআমরা অদ্বৈত মল øবর্মণকে তুলে ধরতে পারবো।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি