সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
বিশেষ প্রতিনিধি || ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২২ : শহীদ সেলিম-দেলোয়ার দিবস আজ। ১৯৮৪ সালের এই দিনে এরশাদের সামরিক শাসন বিরোধী ছাত্র গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় পুলিশের ট্রাক সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলের ওপর তুলে দেওয়া হয়। এতে এইচএম ইব্রাহিম সেলিম ও কাজী দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই শহীদ হন। ওই সময় সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এবং দেলোয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ পর্বের ছাত্র ছিলেন।
এরশাদের সামরিক স্বৈরশাসন বিরোধী ছাত্র গণআন্দোলনে শহীদ এইচএম ইব্রাহিম সেলিম ও শহীদ কাজী দেলোয়ার হোসেনের মহান আত্মত্যাগের কথা স্মরণ করে ওই আন্দোলনের কর্মী ও সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় ও বরণীয়। তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও অভিবাদন!।
তাদের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন দল ও সংগঠন আজ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সামনে শহীদ সেলিম স্মৃতিফলক এবং জহুরুল হক হলের সামনে শহীদ দেলোয়ার স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা। এ ছাড়া বিকেলে শহীদ সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি