কালিঘাটের আলোর দিশারী পাঠাগারে বই ও শিক্ষা উপকরণ প্রদান করলেন প্রফেসর রফি আহমদ চৌধুরী

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

কালিঘাটের আলোর দিশারী পাঠাগারে বই ও শিক্ষা উপকরণ প্রদান করলেন প্রফেসর রফি আহমদ চৌধুরী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ মে ২০২৩ : শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানের আলোর দিশারী পাঠাগার পরিদর্শন শেষে উপহার হিসেবে বই ও শিক্ষা উপকরণ প্রদান করলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী।
তিনি পাঠাগারের জন্য একটি সিলিং ফ্যানও প্রদান করেন।


আজ সোমবার (২২ মে ২০২৩) বিকেলে এ পরিদর্শনের সময় ও উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও গণিত বিভাগের প্রধান সুদর্শনশীল এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: দেলোয়ার হোসেন। তারাও পাঠাগারে বই ও শিক্ষা উপকরণ উপহার দেন।

Manual3 Ad Code

Manual3 Ad Code

শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “আলোর দিশারী যে শিক্ষার আলো জ্বেলেছে, তাতে আলো আসবেই”।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ