চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন

Manual1 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | বেইজিং (চীন), ১৯ জুন ২০২৩ : বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন চীনের প্রেসিডেন্ট কমরেড শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুইদিনের উচ্চপর্যায়ের সফরে চীনের শীর্ষ কূটনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে ১০ ঘণ্টার বেশি বৈঠক করেছেন ব্লিনকেন।

Manual1 Ad Code

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী কমিউনিস্ট নেতা কমরেড শি সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্লিনকেনের সঙ্গে দেখা করেন।

বিশ্বের বিপরীতমুখী দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে গুরুতরভাবে মুখোমুখি পর্যায়ের টানাপোড়েন যাতে সংঘর্ষে রূপান্তরিত না হয় তা নিশ্চিত করাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের এ সফরের লক্ষ্য। প্রায় পাঁচ বছর পর চীনে মার্কিন শীর্ষ কর্মকর্তার মুখোমুখি পর্যায়ের টানাপোড়েন পর্যায়ের সফর এটি।

Manual8 Ad Code

মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা আশা করছেন, এই সফর ওয়াশিংটন ও বেইজিং সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও আরও স্থিতিশীলতা আনবে।

Manual6 Ad Code

এর আগে রোববার (১৮ জুন ২০২৩) বেইজিংয়ে পৌঁছান অ্যান্টনি ব্লিনকেন। দুইদিনের সফরের শুরুতে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে সাড়ে সাত ঘণ্টা দীর্ঘ এক বৈঠক করেন। পরদিন সোমবার সকালে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির ফরেন অ্যাফেয়ার্সের ডিরেক্টর ওয়েং ই’র সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ