উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ পুন:নির্বাচিত

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ পুন:নির্বাচিত

Manual3 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | তাসখন্দ (উজবেকিস্তান), ১০ জুলাই ২০২৩ : উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ তৃতীয় মেয়াদে জয়লাভ করেছেন। এতে করে তিনি ২০৩০ সাল পর্যন্ত মধ্য এশিয়ার গ্যাস সমৃদ্ধ এ দেশ শক্তভাবে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ধরে রাখবেন। সোমবার প্রকাশিত প্রাথমিক ফলাফল থেকে তার বিজয়ী হওয়ার কথা জানা যায়। খবর এএফপি’র।
নির্বাচন কমিশনের ফলাফলে দেখা যায়, মিরজিওয়েভ রোববারের নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। তিনি মূলত একেবারে অপরিচিত তিনজন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ