ঢাবির ইমেরিটাস প্রফেসর ড. আবদুল মতীনের ২য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

ঢাবির ইমেরিটাস প্রফেসর ড. আবদুল মতীনের ২য় মৃত্যুবার্ষিকী আজ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৬ জুলাই ২০২৩ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীনের ২য় মৃত্যুবার্ষিকী আজ।

Manual8 Ad Code

তিনি করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৬ জুলাই (শুক্রবার) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীনের ২য় মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
উপাচার্য বলেন, অধ্যাপক ড. আবদুল মতীন ছিলেন একজন খ্যাতিমান দার্শনিক ও গবেষক। তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের অধিকারী। মৌলিক দার্শনিক চিন্তার অধিকারী এ গুণী শিক্ষক দর্শন বিষয়ক শিক্ষা ও গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীর জন্য নতুন নতুন চিন্তা-ভাবনার খোরাক যোগাতেন। দর্শন বিষয়ক অনেক মৌলিক গবেষণা গ্রন্থসহ তিনি বেশ কিছু কাব্যগ্রন্থও রচনা করেছেন। দর্শন চর্চা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

Manual7 Ad Code

ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ইমেরিটাস ২য় মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ আমিরুজ্জামানের শ্রদ্ধা

মৌলিক দার্শনিক চিন্তার অধিকারী, দর্শন বিষয়ক শিক্ষা ও গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীর জন্য নতুন নতুন চিন্তা-ভাবনার খোরাক যোগানদাতা, খ্যাতিমান দার্শনিক ও গবেষক, দর্শন বিষয়ক অনেক মৌলিক গবেষণা গ্রন্থসহ বেশ কিছু কাব্যগ্রন্থ রচয়িতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীনের ২য় মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান বলেন, “দর্শন চর্চা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।”

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ