কোরিয়ান কোম্পানি বেপজা অঞ্চলে স্যু এক্সেসরিজ কারখানা করবে

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

কোরিয়ান কোম্পানি বেপজা অঞ্চলে স্যু এক্সেসরিজ কারখানা করবে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ আগস্ট ২০২৩ : দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান ডংউ বিডি লিমিটেড ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি স্যু এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির সাথে গত ১০ আগস্ট ঢাকায় বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ডংউ বিডি লিমিটেডের চেয়ারম্যান কিম ডং কু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ কারখানাটিতে ৫১৩ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যারা বার্ষিক ৩৬ লাখ মিটার বিভিন্ন প্রকারের পিইউ সিনথেটিক লেদার উৎপাদন করবে।
অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ