বিএনপি-জামাতের অবরোধ জনগণ প্রত্যাখান করেছে: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

বিএনপি-জামাতের অবরোধ জনগণ প্রত্যাখান করেছে: ওয়ার্কার্স পার্টি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ নভেম্বর ২০২৩ : বিএনপি-জামাতের নেতৃত্বাধীন জোটের ২য় দফায় ডাকা ২দিনের অবরোধ জনগণ ১ম দিনেই প্রত্যাখ্যান করেছে। জনগণ তাদের ডাকে সাড়া না দিয়ে স্বাভাবিক জীবন যাত্রা অব্যাহত রেখেছে। বিচ্ছিন্নভাবে বিএনপি-জামাতের দুস্কৃতিকারিরা দু একটা বাসে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করার যে কৌশল নিয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণ ভালোভাবেই জানে মার্কিন সাম্রাজ্যবাদের এ দেশীয় দোসর বিএনপি-জামাতসহ স্বাধীনতা বিরোধী গোষ্ঠির উন্নয়ন বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে এবং আসন্ন নির্বাচন বানচাল করার চক্রান্ত করছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের অশুভ তৎপরতা তত বৃদ্ধি পাবে। জনগণকে সাথে নিয়ে ১৪ দলীয় জোট সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সংবিধানকে অক্ষুন্ন রেখে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। তথাকথিত অবরোধের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।

Manual4 Ad Code

মিছিলটি তোপখানা রোডস্থ পার্টি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে, মুক্তাঙ্গন, বঙ্গবন্ধু এভিনিউ হয়ে পার্টি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড দীপঙ্কর সাহা দীপু, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড তপন সাহা, কমরেড রনি, কমরেড সাদ্দাম হোসেন, কমরেড গফুর মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।

Manual6 Ad Code