শিল্প হোক প্রতিবাদের ভাষা: প্রতিযোগিতার সময়সীমা বাড়লো

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

শিল্প হোক প্রতিবাদের ভাষা: প্রতিযোগিতার সময়সীমা বাড়লো

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ এপ্রিল ২০২৬ : শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (CSEC) প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত জাতীয় শিল্প প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া পাওয়ায় শিল্পকর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সময়সীমা অনুযায়ী আগামী ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত শিল্পকর্ম জমা দেওয়া যাবে।

Manual8 Ad Code

“শিল্প হোক প্রতিবাদের ভাষা” শিরোনামের এই উদ্যোগের মাধ্যমে তরুণদের সৃজনশীলতার মাধ্যমে শিশু অধিকার, নিরাপত্তা এবং শোষণবিরোধী বার্তা তুলে ধরতে আহ্বান জানানো হয়েছে।

Manual2 Ad Code

আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণের কারণে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রতিযোগিতায় ১৫ থেকে ৩০ বছর বয়সী দেশের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীরা ছবি, ভিডিও, চিত্রকর্ম, লেখা বা যেকোনো ধরনের শিল্পকর্ম জমা দিতে পারবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ীদের শিল্পকর্ম জাতীয় পর্যায়ের সচেতনতামূলক ক্যাম্পেইনে ব্যবহার করা হবে এবং বিজয়ীদের জাতীয় অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

শিশু অধিকার কর্মীরা মনে করেন, শিল্প, সাহিত্য ও সৃজনশীল প্রকাশ সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। তরুণদের অংশগ্রহণ শিশুদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

Manual8 Ad Code

আগ্রহীরা তাদের শিল্পকর্ম জমা দিতে পারবে এই লিংকে:
https://forms.gle/WfGakqtJm26y9jtY7

Manual1 Ad Code

উল্লেখ্য, এই ক্যাম্পেইনের মূল বার্তা—
“১৮ বছরের নিচে সবাই শিশু” এবং শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সবার দায়িত্ব।