পিআইবি মাস্টার্সের দুটি ব্যাচের ফল প্রকাশ, শতভাগ উত্তীর্ণ

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

পিআইবি মাস্টার্সের দুটি ব্যাচের ফল প্রকাশ, শতভাগ উত্তীর্ণ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ এপ্রিল ২০২৬ : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) পরিচালিত গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের দুটি শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

Manual5 Ad Code

প্রকাশিত ফলাফলে দুটি ব্যাচের সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা পিআইবি’র জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশিত ফল অনুযায়ী, ২০১৯ (শেষ পর্ব ২০২০) এবং ২০২১ (শেষ পর্ব ২০২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই দুটি শিক্ষাবর্ষে যথাক্রমে ২০১৯ এবং ২০২১ সালে শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল। প্রথম ব্যাচের ২৮ জন এবং দ্বিতীয় ব্যাচের ২৭ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

Manual2 Ad Code

পিআইবি সূত্রে জানা যায়, পিআইবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বতন প্রশাসনিক জটিলতা ও অবহেলার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সেশনজটে ভুগছিলেন। ফল প্রকাশের মাধ্যমে মাস্টার্স প্রোগ্রামের প্রায় সাত বছরের সেশনজট নিরসনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত মাস্টার্স প্রোগ্রামের মোট পাঁচটি ব্যাচের কোনো ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। সে সময়কার প্রশাসনিক জটিলতা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট একটি সিন্ডিকেটের কারণে এই বড় ধরনের সেশনজট সৃষ্টি হয়। তবে গত প্রায় দেড় বছরের ধারাবাহিক প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে আরও দুটি ব্যাচের পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে এবং শিগগিরই তাদের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগামী মে মাসের মধ্যে পিআইবি’র একাডেমিক বিভাগ সম্পূর্ণ সেশনজটমুক্ত হবে।

Manual1 Ad Code

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সহযোগিতার জন্য পিআইবি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।