ড.নিজামুল করিম কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

ড.নিজামুল করিম কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা (দক্ষিণ), ০৩ জানুয়ারি ২০২৪ : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ড. মোঃ নিজামুল করিম।

আজ বুধবার (৩ জানুয়ারি ২০২৪) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual1 Ad Code

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ড. মোঃ নিজামুল করিম এর আগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর মহাপরিচালক হিসেবে কমর্রত ছিলেন।

Manual4 Ad Code

জানা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার-এর ১৪ ব্যাচের এ কর্মকর্তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর সচিব পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক ও টিকিউআই প্রকল্পে ডিপিডি পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনিক, শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ বিষয়ে এ কর্মকর্তার অ্যাকাডেমিক ও প্রায়োগিক অভিজ্ঞতা শিক্ষা ক্যাডারে বহুল প্রশংসিত।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ