বাংলার মনিকা

প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

বাংলার মনিকা

Manual6 Ad Code

আহসান হাবীব |

গতকাল দেখা হলো এক অপরূপ সুন্দরীর সংগে। ফেসবুকে তাকে দেখেছি অনেক
এই প্রথম সামনাসামনি দেখা।

ভেবেছিলাম বাস্তবে নিশ্চয় তিনি এতো
সুন্দরী নন
কিন্তু ভুল ভাঙলো দেখামাত্র

Manual7 Ad Code

ফেসবুকীয় সৌন্দর্য আর বাস্তবের সৌন্দর্যে
কে না জানে বিস্তর ফারাক
বাস্তব যদি মুখ হয়, ফেসবুক মুখোশ

Manual6 Ad Code

জানা গেলো আমরা একই এলাকায় থাকি
লোকেরা বলাবলি করে
আমাদের পাড়াটি নাকি কোন এক
বিশেষ নারীর কারণে এতো সুন্দর দেখায়
এর রাস্তাঘাট, বাড়িঘর, বিপনীবিতান
যানবাহন, লোকেদের পোশাকে আভিজাত্য খেলে যায়

ভিন্ন ভিন্ন পাড়া থেকেও
যুবকেরা এখানে আসে, ভীড় জমায়
রাস্তায় রাস্তায় চমৎকার সব ছোট ছোট রেস্তরাঁ
গড়ে উঠেছে
যুবকেরা এইখানে বসে আড্ডা দেয়, কফি পান করে
তাদের একটাই আশা- যদি তাকে এক পলক দেখা যায়!

আমাদের পাড়াটি ক্রমে রোম শহরের মত
অভিজাত হয়ে উঠছে
আর কে না জানে ইতালির সব সৌন্দর্যের
একটাই কারণ- মনিকা বেলুচ্চি!
এই যুবকেরা নাকি নিজেদের মধ্যে এই নারীকে
বাংলার ‘মনিকা’ বলে ডাকে
কথাটা বলতেই তিনি হাসতে হাসতে গড়াগড়ি খেলেন
চারতলার ছাদে
আর অমনি একটা আটপৌরে ছাদ তার হাসিতে
সুশোভিত হলো ফুলে ফুলে!

Manual6 Ad Code

গভীর রাতে এলাকায় ফিরছি
মনে হলো অচেনা কোন শহরে প্রবেশ করছি
মিহি কুয়াশায় আবৃত চাঁদের আলোয়
ঝলমল করছে অতি চেনা পাড়াটি
যেন ব্যবলিনের শূন্যোদান!

 

Manual5 Ad Code