কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ৯ মার্চ

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ৯ মার্চ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ জানুয়ারি ২০২৪ : নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান জানিয়েছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। উভয় সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

আজ সোমবার ((২২ জানুয়ারি ২০২৪) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

Manual2 Ad Code

কমিশনার আনিছুর রহমান জানান, ‘ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। একই দিনে বেশ কয়েকটি পৌরসভায় নির্বাচন হবে। এছাড়া উপজেলা, জেলা পরিষদ উপনির্বাচন হবে। এছাড়া, মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সবগুলো নির্বাচন একই দিনে অর্থাৎ ৯ মার্চ অনুষ্ঠিত হবে। দ্রুতই এসব নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।’

Manual8 Ad Code

তিনি জানান, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন ছাড়া অন্য নির্বাচনগুলোর ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে।

ময়মনসিংহ সিটিতে এবার দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণ করা হবে। এই সিটিতে ২০১৯ সালের ৫ মে প্রথমবারের মতো ভোটগ্রহণ হয়। অন্যদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত (৬৬) গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী, সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়।

Manual5 Ad Code

৯ মার্চ যে ৯টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে সেগুলো হলো- জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সংরক্ষিত আসনের নির্বাচন বিষয়ে যাচাই-বাছাই হচ্ছে। সংসদ নির্বাচনের এক মাসের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।’

Manual7 Ad Code