কমরেড আহাদ মিনারের পিতা বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুল কাদির আর নেই

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

কমরেড আহাদ মিনারের পিতা বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুল কাদির আর নেই

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৪ জানুয়ারি ২০২৪ : বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সাবেক সম্পাদক কমরেড আব্দুল আহাদ মিনারের পিতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা দরদী, সকলের প্রিয় মুখ, পতনউষার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি এবং শ্রীরামপুর নিবাসী হাজী আবদুল কাদির সাহেব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Manual3 Ad Code

তিনি অদ্য বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শ্রীরামপুরস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ৮ সন্তান সহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) দুপুর আড়াইটায় কমলগঞ্জের নয়াবাজার শ্রীরামপুর স্কুল সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা দরদী, সকলের প্রিয় মুখ, পতনউষার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি এবং শ্রীরামপুর নিবাসী প্রয়াত আবদুল কাদির সাহেবের আট সন্তানরা হচ্ছেন আব্দুল মতিন (কানাডা প্রবাসী), আব্দুল কাইয়ুম আনোয়ার (সউদী প্রবাসী), আব্দুল মান্নান মানোয়ার, আব্দুল হান্নান দেলোয়ার (জাপান প্রবাসী), কমরেড আব্দুল আহাদ মিনার, সায়েক আহমদ, মুনমুন আহমদ নেছার, ইয়ার আহমদ আনকার ও যুবমৈত্রীর সাবেক নেতা কমরেড আবু আহমেদ জিলাপ।

বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা দরদী, সকলের প্রিয় মুখ, পতনউষার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি এবং শ্রীরামপুর নিবাসী প্রয়াত আবদুল কাদির সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এবং সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ এমপি, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে এক প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “কমলগঞ্জের পতনউষার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি এবং শ্রীরামপুর নিবাসী প্রয়াত আবদুল কাদির সাহেব শিক্ষা দরদী এক আলোকিত মানুষ ছিলেন। সমাজসেবায় অনন্য নজির স্থাপন করেছেন তিনি। স্বাধীন, প্রজ্ঞাসম্পন্ন, চিন্তাশীল ও মূল্যবোধসম্পন্ন, শক্তিশালী মানুষ হিসেবে তাঁর কথা এলাকাবাসী মনে রাখবে বহুদিন।” শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Manual2 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকেও গভীর শোকপ্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতিও সমবেদনা জানানো হয়।

Manual7 Ad Code

তাঁর মৃত্যুতে আরও শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষ এবং পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কমরেড দেওয়ান মাসুকুর রহমান। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতিও সমবেদনা জানিয়েছেন।

 

Manual7 Ad Code