‘শরিফার গল্প’ পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

‘শরিফার গল্প’ পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৪ : সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে অন্তর্ভুক্ত শরিফা গল্প পর্যালোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় ৫ সদস্যের কমিটি গঠন করেছে।

Manual5 Ad Code

আজ বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুর রশীদকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন- ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এবং ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।

Manual4 Ad Code

এতে উল্লেখ করা হয়েছে, নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরিফা শিরোনামে গল্প নিয়ে উদ্ভূত আলোচনার প্রেক্ষিতে উক্ত বিষয়ে আরো গভীরভাবে পর্যালোচনা করা হবে।

Manual1 Ad Code

এনিসিটিবিকে সহায়তা করার জন্যে ৫ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।