কোনো জমি পতিত রাখা যাবেনা: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪

কোনো জমি পতিত রাখা যাবেনা: কৃষিমন্ত্রী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ জানুয়ারি ২০২৪ : “আবাদি অনাবাদী ও পতিত জমি চাষের আওতায় আনতে হবে। কোনো জমি পতিত রাখা যাবেনা। কৃষকদের উৎসাহিত করতে গ্রামে গ্রামে উঠান বৈঠক করবো। কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা যেন অলস দিন পার না করতে পারে, প্রয়োজনে টিম গঠন করে কাজ করতে হবে। কৃষকের ঘরে অধিক ফসল উঠলে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।”

Manual8 Ad Code

আজ শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪) বিকাল ৪টায় উপজেলার কালাপুর ইউনিয়নের মাজডিহি চা বাগানে শ্রীমঙ্গল অফিসার্স ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ এমপি এসব কথা বলেন।

Manual2 Ad Code

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খাঁন, উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলিব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তবারক মিয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

 

Manual8 Ad Code