অমর একুশে বইমেলা ২০২৪ বিষয়ে সংবাদ সম্মেলন কাল

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

অমর একুশে বইমেলা ২০২৪ বিষয়ে সংবাদ সম্মেলন কাল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৪ : ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সার্বিক প্রস্তুতি বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলা একাডেমি।

আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪) বেলা ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা উপস্থিত থেকে বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারো অমর একুশে বইমেলা-২০২৪ নির্ধারিত সময়ে শুরু হবে। ইতোমধ্যেই মেলা সংশ্লিষ্ট সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Manual6 Ad Code