নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী বিক্রির অপরাধে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী বিক্রির অপরাধে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৪ : ঢাকার কেরাণীগঞ্জে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ২ লাখ টাকা মূল্যমানের নকল বৈদ্যুতিক তার ধ্বংস করা হয়।

Manual6 Ad Code

আজ র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি জানান, সোমবার (২৯ জানুয়ারি ২০২৪) সকাল ১০টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে গঠিত একটি দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই-এর প্রতিনিধির উপস্থিতিতে এ জরিমানা করেন।

Manual5 Ad Code

এ সময় জননী স্টেশনারী প্রোডাক্টস এন্ড বুকস্’কে নগদ ৫ লাখ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ৫ লাখ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টস্’কে ৩ লাখ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘর’কে ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেড’কে ২ লাখ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেড’কে ৫ লাখ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলস্’কে ৪ লাখ টাকা, বিআরপি ক্যাবলস্’কে ২ লাখ টাকা, দোলা ক্যাবলস্’কে ২ লাখ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ৫ লাখ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেড’কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

আমিনুল ইসলাম জানান, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক ২ লাখ টাকা মূল্যমানের নকল বৈদ্যুতিক তার ধ্বংস করা হয়।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ