১ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

১ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ জানুয়ারী ২০২৪ : ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা ‘-এই শ্লোগান নিয়ে আগামী ১-২ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী ৩৬তম ‘জাতীয় কবিতা উৎসব-২০২৪’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন হাকিম চত্বরে অনুষ্ঠিত হবে।

এ উৎসবে আর্জেন্টিনা, নেপাল, জার্মানি, ইরাক, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের কবিরা অংশ নেবেন।

Manual1 Ad Code

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।

এবারের কবিতা উৎসবের শ্লোগান হলো ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’।

Manual5 Ad Code

একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী কবি নির্মলেন্দু গুণ ৩৬তম এই জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করবেন।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ। সেখানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবিতা উৎসব পরিষদের আহ্বায়ক শিহাব সরকার এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক রুবি রহমান, আমিনুর রহমান সুলতান, দিলারা হাফিজ, নাসির আহমেদ ও আসলাম সানী।

 

Manual2 Ad Code