কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব সভাপতি মঈনুদ্দিন ও সম্পাদক মামুন

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব সভাপতি মঈনুদ্দিন ও সম্পাদক মামুন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৪ : কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনবির বিশেষ প্রতিনিধি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান মামুন।

Manual4 Ad Code

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

Manual3 Ad Code

ডিক্যাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে এটিএন নিউজের আশিকুর রহমান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির রুবায়েত হাসান, দপ্তর সম্পাদক পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের খুররম জামান, দৈনিক আমার দেশের বশীর আহমেদ, দৈনিক মানবজমিনের মিজানুর রহমান, ভিউজ বাংলাদেশের রাশেদ মেহেদি ও বাসসের মো. তানজিম আনোয়ার নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

এর আগে বিদায়ি কমিটির সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ