নির্বাচনের তারিখ ঘোষণাসহ নানা দাবীতে সিপিবির ঢাকা সমাবেশ আজ

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

নির্বাচনের তারিখ ঘোষণাসহ নানা দাবীতে সিপিবির ঢাকা সমাবেশ আজ

Manual6 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৩ জানুয়ারি ২০২৪ : জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, বাজার ব্যবস্থার সংস্কার, উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইন শৃঙ্খলার উন্নয়ন, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারিত্ব, চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে এবং নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকাতলে সমবেত হয়ে, আশু দাবি আদায়, স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়া এবং শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের দল কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়ে সিপিবি’র ঢাকা সমাবেশ আজ।

Manual6 Ad Code

আজ শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) বেলা ২টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

সমাবেশ শেষে হাজার হাজার জনতার লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

Manual5 Ad Code

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে সিপিবি আহূত ঢাকা সমাবেশ সফল করতে পার্টির নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ঢাকার সমাবেশ সফল করতে প্রশাসনসহ সচেতন দেশবাসীর প্রতি সব ধরনের সহযোগিতাও প্রত্যাশা করেছেন।

Manual7 Ad Code