ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

Manual8 Ad Code

 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

আজ শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি’র প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

Manual5 Ad Code

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বিশেষ অতিথি এবং অনারারি অধ্যাপক ড. বদরুল ইমাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সারমিন সুলতানা ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual2 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্র-শিক্ষক আন্ত:সম্পর্ক উন্নয়নের উপরও তিনি গুরুত্বারোপ করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ