দেশে নতুন রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক শক্তি’র আত্মপ্রকাশ

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

দেশে নতুন রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক শক্তি’র আত্মপ্রকাশ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৫ : দেশে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে, ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের জানান দেয় নতুন এই রাজনৈতিক দলটি।

নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে এই রাজনৈতিক দলের যাত্রা শুরু বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক দলের অবস্থান সম্পর্কে জানান।

সার্বভৌমত্ব আন্দোলন, দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে দলটি, এমনটাই দাবি করেছেন মেজর জেনারেল মো. এহতেশাম উল হক। তিনি বলেন, দলের নীতিগুলো দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে। ঐক্য, ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে আমাদের দল।

Manual6 Ad Code

আমরা প্রতিজ্ঞা করছি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না।
দলের বর্তমান কমিটি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে তারা বৈঠকে বসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আহ্বায়ক।

Manual2 Ad Code