কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবীতে গাইবান্ধায় কৃষক সমাবেশ

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবীতে গাইবান্ধায় কৃষক সমাবেশ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | গাইবান্ধা, ২৯ জানুয়ারি ২০২৫ : আলু-সবজিসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত ও ন্যায্যমূল্যে সার-বীজ-কীটনাশকসহ সেচের পানি সরবরাহ এবং শ্রমজীবীদের জন্য স্বল্পমূল্যে রেশনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এসব কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

Manual1 Ad Code

বুধবার বেলা ১১টার দিকে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সামনে ডিবি রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থা বিপন্ন। কৃষি উপকরণ সার-বীজ-কীটনাশক কৃষকের হাতে নেই। এমনকি এক্ষেত্রে সরকারেরও নিয়ন্ত্রণ নেই। এখন এসব দেশি-বিদেশি সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে। ফলে কৃষকরা প্রতিনিয়ত সিন্ডিকেট ব্যবসায়ীদের উচ্চ মুনাফার এবং প্রতারণার শিকার হচ্ছে। কৃষক তার উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পাচ্ছে না।

কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক এবং জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি রেবতী বর্মনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক সবুজ মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সুভাস শাহ রায়, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ইমদাদুল হক মিলন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক জাহিদুল হক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক আফরোজা আব্বাস, বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের জেলা নেতা পরমানন্দ দাস প্রমুখ।

Manual8 Ad Code

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌছাঁয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ