২ এপ্রিল শ্রীমঙ্গলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও উৎস’র বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

২ এপ্রিল শ্রীমঙ্গলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও উৎস’র বার্ষিক সাধারণ সভা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ মার্চ ২০২৫ : “আমরা পরিবর্তনে বিশ্বাসী-এই স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ (উৎস) শ্রীমঙ্গলে আয়োজন করতে যাচ্ছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা।

Manual1 Ad Code

আগামী ২রা এপ্রিল ২০২৫ রোজ বুধবার বিশ্ববিদ্যালয় পড়ুয়া চা বাগানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়াম এন্ড কম্যুনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।

“ঐ দেখো সন্ধ্যা আসে গগণের কোণে,
ধূসর তিমির ছায়া মিলাইয়া দেহে।
প্রভাতের দীপ্ত রবি গেছে অবসান,
কী পুলকে কেঁপে উঠে বল্লরী-বিতান!”

“বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ (উৎস)” প্রতিষ্ঠার পর থেকে চা-বাগানের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত তেরো বছর ধরে আমরা চা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করছি, যেন তারা শিক্ষার আলোয় আলোকিত হতে পারে।

এই ধারাবাহিকতায়, আমরা আয়োজন করতে যাচ্ছি “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা ২০২৫”

এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত চা-বাগানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে চা-জনগোষ্ঠীর বিশিষ্ট গুণীজনদের মাধ্যমে।

Manual1 Ad Code

উল্লেখযোগ্য আকর্ষণ হিসেবে, চা-জনগোষ্ঠী কেন্দ্রিক প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা “উৎকর্ষ”-এর মোড়ক উন্মোচন করা হবে, যা বাংলা একাডেমির পৃষ্ঠপোষকতা পেয়েছে।

অনুষ্ঠানের দ্বিতিয়ার্ধে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে বর্তমান কমিটি দায়িত্ব হস্তান্তর করবে এবং নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে সংগঠনের শ্রদ্ধেয় উপদেষ্টামন্ডলীর তত্ত্বাবধানে।

Manual3 Ad Code

? স্থান: মহসিন অডিটোরিয়াম, শ্রীমঙ্গল
? তারিখ: ২রা এপ্রিল, ২০২৫ (বুধবার)
সময়: সকাল ১০:০০ টা

Manual5 Ad Code

আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো।

আয়োজনে: University Tea Students’ Association (UTSA)