যুব শক্তিকে কাজে লাগানোর কর্ম পরিকল্পনা দরকার: সৈয়দ আমিরুজ্জামান 

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

যুব শক্তিকে কাজে লাগানোর কর্ম পরিকল্পনা দরকার: সৈয়দ আমিরুজ্জামান 

Manual6 Ad Code
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ জুন ২০২৫ : “যুবরাই ইতিহাস গড়ে। আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন করে তারা। অর্থনীতির চালিকাশক্তির একটা বড়ো অংশ যুবরাই। রাজনৈতিক সংগ্রামের ইতিহাসেও তারা একটা বড়ো শক্তি। আমাদের দেশের এই শক্তির একটা বড়ো অংশ নানাভাবে অপচয়ের শিকার। সারা পৃথিবীতেই যুবশক্তিকে কাজে লাগানো হয়, অথচ আমাদের দেশে এর চিত্র বিপরীত। আমাদের দেশের যুবশক্তি বেগার খাটে, সম্মানী পায় না। এই শক্তিকে কাজে লাগানোর কর্ম পরিকল্পনা দরকার। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেই ‘৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু বৈষম্যের অবসান হয়নি। এতোকিছুর পরেও বলবো, হতাশার কিছু নাই। ভবিষ্যৎ যুবদেরই হাতে। “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”- এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবরাই মূখ্য ভূমিকা রাখবে।”
শ্রীমঙ্গলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।
রবিবার (২২ জুন ২০২৫) সকালে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”- এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করের সভাপতিত্বে ও সঞ্চালনায় জনসচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর।
জনসচেতনতামূলক এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, এমসিডার সভাপতি ও গণমাধ্যমকর্মী মিজানুর রহমান আলম, জনবন্ধু যুব উন্নয়ন সমিতির সভাপতি ও গণমাধ্যমকর্মী দেওয়ান মাসুকুর রহমান, উন্নয়ন কর্মী তান্বি আক্তার, কালীঘাট চা বাগানের আলোর দিশারী যুব উন্নয়ন সমিতির নির্বাহী পরিতোষ তাঁতীসহ উপজেলার বিভিন্ন যুব উন্নয়ন সংগঠনের ৩০ জন প্রতিনিধি।

বক্তব্য রাখছেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান। ছবি – আরপি নিউজ

Manual8 Ad Code

“শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য হলো যুব সমাজকে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় উৎসাহিত করা এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা।
এই জনসচেতনতামূলক সভার মূল বিষয়গুলি হলো:
যুবকদের মধ্যে শান্তি ও শৃঙ্খলার ধারণা প্রসার করা।
যুবকদের সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন করা।
যুবকদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
যুবকদের মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক সমস্যা থেকে দূরে থাকতে উৎসাহিত করা।
যুবকদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করা।
যুবকদের ইতিবাচক কাজে উৎসাহিত করা।
এই সভা থেকে যুব সমাজকে সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য উৎসাহিত করা হয় এবং তাদের মধ্যে একটি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হওয়ার অনুভূতি তৈরি করার চেষ্টা করা হয়।”
সভাপতির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়ন, সমাজ উন্নয়নে যুবদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, সমাজ উন্নয়নে সামাজিক সচেতনতা সৃষ্টিকরা সহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ