ঢাকাগামী পারাবত ট্রেন শ্রীমঙ্গলে আটকে ছিল ৩ ঘন্টা: যাত্রীদের দুর্ভোগ চরমে

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

ঢাকাগামী পারাবত ট্রেন শ্রীমঙ্গলে আটকে ছিল ৩ ঘন্টা: যাত্রীদের দুর্ভোগ চরমে

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৩ আগস্ট ২০২৫ : বৈদ্যুতিক গোলযোগের কারণে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে ৩ ঘন্টা যাবৎ আটকে ছিল! এতে প্রায় হাজার খানেক যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।

জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনটি বিকেল ৬টায় শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছায়। কিন্তু ওই স্টেশনে আসার পর পাওয়ার কোচে বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো ট্রেন অন্ধকার হয়ে যায়। এতে এসি কোচসহ অন্যান্য কোচে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ওই স্টেশনে বিদ্যুতের লাইন মেরামত করতে প্রায় ৩ ঘন্টা সময় লেগে যায়। রাত ৮টা ৫৪ মিনিটে ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি।

Manual4 Ad Code

এ বিষয়ে ওই ট্রেনের এক যাত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঢাকা-সিলেট ও চট্টগ্রামের রেলওয়ের এই লাইনটি চরম অবহেলায় রয়েছে। অধিকাংশ ট্রেনের বগি ও ইঞ্জিন পুরাতন। প্রায় সময়ই হয় ইঞ্জিন বিকল হয়, অথবা কোনো সময় পাওয়ার কারে আগুন ধরে যায়।

Manual1 Ad Code

ওই যাত্রী আরও বলেন, পারাবত ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকা পৌঁছে। কিন্তু আজ ৩ ঘন্টা পর ঢাকায় যাবে। এতে এত গভীর রাতে পুরান ঢাকার সুয়ারী ঘাটে যাওয়া তার জীবনের ঝুঁকি রয়েছে।

Manual4 Ad Code

এ ব্যাপারে জানতে চাওয়া হলে শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, পারবত আন্তঃনগর একপ্রেস ট্রেনের পাওয়ার বগিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আটকে যায়। পরে মেরামত করে রাত ৮টা ৫৪ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ