সোশ্যাল মিডিয়া স্ক্রল করার বদলে যে কাজগুলি করতে পারেন

প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

সোশ্যাল মিডিয়া স্ক্রল করার বদলে যে কাজগুলি করতে পারেন

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ২৩ আগস্ট ২০২৫ : আমরা কেন ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকি? যখন আমরা জানি কাজটা আমাদের জন্য মোটেও ইতিবাচক নয়, প্রচুর সময় নষ্ট হচ্ছে?

এর কয়েকটা কারণ আছে। প্রথমত এটা আমাদের জন্য সহজ অভ্যাসে পরিণত হয়েছে। নতুন পোস্ট, লাইক বা রিল দেখার সময় মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের আনন্দের রাসায়নিক নিঃসরণ হয়—যা ছোট ছোট পুরস্কার প্রাপ্তির অনুভূতি দেয় এবং বার বার ফিরে আসতে বাধ্য করে আমাদের।

সোশ্যাল মিডিয়ার ডিজাইনও এমনভাবে তৈরি যাতে আপনার মনোযোগ স্ক্রিনে থাকে। এতে মুহূর্তের জন্য মিললেও, দীর্ঘক্ষণ স্ক্রল করার পর শরীর ও মনে ক্লান্তি বোধ হয়, অবসন্ন লাগে। এই চক্র থেকে বের হতে চাইলে আপনার হাতে আসলে অনেক অপশন আছে। দরকার হবে ইচ্ছা।

কেন মনোযোগহীনভাবে স্ক্রলিংয়ের বদলে অন্যকিছু করবেন?

Manual4 Ad Code

মিটিংয়ের ফাঁকে ১৫ মিনিট পেলে আমরা সেই সময়টা স্ক্রলিং করি। পরে আমরা মনেও করতে পারি না কী দেখেছি।

মনোযোগহীনভাবে স্ক্রলিং করলে সময় আর মনের শক্তি নষ্ট হয়। সোশ্যাল মিডিয়া বা অনলাইনে ঘুরে বেড়ানো মুহূর্তের জন্য ভাল লাগলেও, এতে আমাদের কাজের উৎপাদনশীলতা বা মনের শান্তি বাড়ে না। তার বদলে, বই পড়া, ব্যায়াম করা বা নতুন কিছু শেখার মত কাজে সময় দিলে আমরা নিজেকে আরও উন্নত করতে পারি। এসব কাজ মনকে সতেজ রাখে, সৃজনশীলতা বাড়ায় এবং জীবনে অর্থ যোগ করে।

এছাড়া আর কী কী করতে পারেন তা দেখে নিন এই লিস্ট থেকে:

Manual2 Ad Code

১. কিছু লিখুন

লিখলে ভাবনা স্পষ্ট হয়, নতুন ভাবনা আসে। ১০ মিনিট টাইমার দিয়ে হেডলাইন বা আউটলাইন লিখতে শুরু করুন। নিখুঁত হতে হবে না।

২. একটি বই পড়ুন

পড়লে মন শান্ত হয় এবং নতুন শব্দ শেখা যায়। দিনে অন্তত ৫ পৃষ্ঠা পড়ার লক্ষ্য রাখুন, একটা সুন্দর বুকমার্ক ব্যবহার করুন।

৩. এক্সারসাইজ করুন

Manual8 Ad Code

ব্যায়াম করলে শক্তি বাড়ে, মাথা হালকা লাগে। ১০ মিনিট হাঁটুন, ইয়োগা করুন।

৪. থ্যাংক ইউ নোট লিখুন

ধন্যবাদ জানালে সম্পর্ক উষ্ণ হয়। যার জন্য কৃতজ্ঞ, তার নাম ও কারণ লিখে ছোট্ট নোট পাঠান।

৫. মেইল পাঠান

পছন্দের মানুষকে কিছু লিখে পাঠান, যা অনেকটা চিঠির মত। কী চলছে আপনার জীবনে, কোন বিষয়টা আপনাকে স্পর্শ করেছে, কী ভাবছেন এসব এলেমেলো ভাবনা চিঠির মাধ্যমে বন্ধুকে জানান।

৬. মনোযোগ দিয়ে টিভি দেখুন

এক কাজে মন দিলে বিশ্রামটা সত্যি হয়। ফোন সাইলেন্ট করে শুধু শো বা সিনেমা দেখুন। টিভি দেখতে দেখতে স্ক্রল করবেন না।

৭. সিনেমা দেখতে যান

রুটিন বদলায়, বড় পর্দায় গল্পে ডুবে থাকা যায়। শো-টাইম দেখে একা বা বন্ধুসহ টিকিট কেটে নিন।

৮. অডিওবুক শুনুন

হাতে কাজ চললেও গল্প শোনা যায়। হাঁটা বা কাজের সময় ১৫-২০ মিনিট অডিওবুক শুনুন।

৯. নতুন পডকাস্ট খুঁজুন

অল্প সময়েও নতুন কিছু শেখা যায়। আগ্রহের বিষয়ের পডকাস্ট খুঁজে তা থেকে একটি এপিসোড শুনে দেখুন।

১০. শিল্প তৈরি করুন

কিছু আঁকলে বা তৈরি করলে মানসিক চাপ কমে। ১৫ মিনিট ডুডল করুন, জলরঙ বা কাগজ-কাঁচি দিয়ে কোলাজ করুন।

১১. জার্নাল লিখুন

লিখলে লক্ষ্য স্পষ্ট হয়। “আজকের তিনটি ঘটনা, একটি লক্ষ্য, একটি কৃতজ্ঞতা”—এভাবে ৫ লাইন লিখুন।

১২. একটু পরিষ্কার করুন

চারপাশ গোছানো থাকলে মনের ভেতরটাও গোছানো থাকে। একটা ড্রয়ার বা তাক ১৫ মিনিটে গুছিয়ে ফেলুন—যা রাখবেন, যা দান করবেন, যা ফেলবেন আলাদা করুন।

১৩. আশেপাশে কোথাও ঘুরুন

নতুন কিছু দেখলে নতুন ভাবনা আসে। কাছের কোনো মিউজিয়াম, দর্শনীয় স্থান বা পার্কে ঘুরে আসুন।

১৪. গাড়ি চালিয়ে বেড়ান

নিজস্ব গাড়ি থাকে নতুন কোনো রাস্তা দিয়ে চালান। কাছের নতুন ক্যাফে বা এলাকায় গিয়ে এক কাপ চা বা কফি খান।

১৫. মানুষের সঙ্গে কথা বলুন

স্বল্প পরিচিত মানুষের সাথে হালকা আলাপে মেজাজ ভাল হয়। “কেমন আছেন?” বলে কথা শুরু করুন। তাদের ব্যাপারে জানার চেষ্টা করুন।

১৬. পাওয়ার প্লেলিস্ট বানান

গান শুনলে কাজের আগ্রহ ফিরে আসে অনেক সময়। ১০-১২টি প্রিয় গান রেখে একটি প্লেলিস্ট বানান ও কাজের আগে শুনুন।

১৭. হাতে কিছু বানান

নিজে বানালে তৃপ্তি মেলে। পেন হোল্ডার, টব রঙ করা বা ছোট কাঠের শেল্ফ বানিয়ে দেখুন।

১৮. কাজ সাজানোর “শুরু–শেষ–চালিয়ে যান” তালিকা

কাগজে ৩টি শিরোনাম দিন—শুরু, শেষ, চালিয়ে যান। প্রতিটায় মাত্র ৩টি করে কাজ লিখুন; যেমন: শুরু—সকালে ১০ মিনিট হাঁটা; শেষ—রাতে অকারণে স্ক্রল; চালিয়ে যান—প্রতিদিন ২ পৃষ্ঠা পড়া। আজই প্রতিটি অংশ থেকে একটি করে বেছে নিন ও সেটাই করুন। এতে অগ্রাধিকার স্পষ্ট হয়, সময় অপচয় কমে।

১৯. ইনবক্স পরিষ্কার করুন

এর ফলে চাপ কমে, দরকারি মেইল চোখে পড়ে। অপ্রয়োজনীয় নিউজলেটার থেকে আনসাবস্ক্রাইব করুন।

২০. ফ্রি পিডিএফ গুছিয়ে ফেলুন

এটি করতে পারলে দরকারি ফাইল হাতের কাছে থাকে। যেগুলি লাগবে এক ফোল্ডারে রাখুন, বাকিগুলি মুছে দিন।

২১. ব্লগ শুরু করুন

এতে নিয়মিত লেখার অভ্যাস তৈরি হয়। ফ্রি প্ল্যাটফর্মে ৩০০-৫০০ শব্দ লিখুন। নিখুঁত হওয়ার চাপ নেবেন না।

২২. ফ্রি অনলাইন ক্লাস নিন

দক্ষতা বাড়ে, কৌতূহল টিকে থাকে। একটি বিষয় বেছে ২০-৩০ মিনিটের ভিডিও বা পাঠ করুন।

২৩. কিছুই করবেন না

শরীর ও মন বিশ্রাম পায়। ৫-১০ মিনিট চুপচাপ বসে শ্বাস-প্রশ্বাসে মন দিন, ফোন দূরে রাখুন।

২৪. কথোপকথন কার্ড ব্যবহার করুন

সহজে গভীর আলাপ শুরু করা যায়। “গত সপ্তাহের সবচেয়ে ভাল ঘটনা কী” ধরনের কয়েকটি প্রশ্ন হাতে রাখুন।

২৫. প্রোমোশনাল ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করুন

এর ফলে ইনবক্স খালি হয়, মনোযোগ নষ্ট হয় না। সপ্তাহে একদিন ৫ মিনিট সময় রেখে এগুলি বাদ দিন।

২৬. কফি ডেট প্ল্যান করুন

সামনাসামনি কথা হলে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। দিন, সময় ও জায়গা লিখে ছোট্ট মেসেজ পাঠান।

২৭. ক্যামেরা রোল পরিষ্কার করুন

স্টোরেজ বাঁচে, ভাল ছবিগুলি থাকে। ঝাপসা বা ডুপ্লিকেট ছবি মুছে দিন।

২৮. স্কিন কেয়ার করুন

নিজের যত্ন নিলে মন প্রফুল্ল থাকে। আত্মবিশ্বাস বাড়ে। নিজের ওপর নিয়ন্ত্রণ থাকার অনুভূতি হয়।

২৯. আগে ঘুমান

পরদিন মনোযোগ ও মেজাজ ভাল থাকবে। শোবার ৩০ মিনিট আগে স্ক্রিন বন্ধ করে আলো কমান।

৩০. ম্যাগাজিন পড়ুন

হালকা পড়ায়ও নতুন ভাবনা আসে। একটি ফিচার বা সাক্ষাৎকার পড়ুন।

৩১. দৈনিক লক্ষ্য পূরণ করুন

ছোট জয় বড় উৎসাহ দেয়। আজকের ৩টি লক্ষ্য লিখে অন্তত একটি শেষ করুন।

৩২. বেডসাইড টেবিল গুছিয়ে ফেলুন

ঘুমের জায়গা শান্ত হলে ঘুমও ভাল হয়। শুধু ল্যাম্প, বই ও পানি থাকুক পাশে—বাকি জিনিস ড্রয়ারে রেখে দিন।

৩৩. করণীয় তালিকা বানান

তালিকা করলে কাজ ধরা সহজ হয়। ৫টি কাজ লিখে সবচেয়ে সহজটা দিয়ে শুরু করুন।

৩৪. সোশ্যাল মিডিয়া মিশন লিখুন

উদ্দেশ্য ঠিক থাকলে অকারণ স্ক্রল কমে। কী বিষয়ে শেয়ার করবেন ও দিনে কত সময় দেবেন—এক পাতায় লিখে রাখুন।

৩৫. বাসন ধুয়ে ফেলুন

১০ মিনিট টাইমার দিয়ে সিংক খালি করুন।

৩৬. চোখের সামনে থেকে জিনিসপত্র কমান

চোখের সামনে জঞ্জাল কমলে মাথাও হালকা লাগে। অনেক কিছু না রেখে প্রয়োজনীয় জিনিসগুলি রাখুন। ফোকাস করা সহজ হবে।

Manual7 Ad Code

৩৭. বিছানা গুছিয়ে ফেলুন

দিনের শুরুতেই কাজটি করুন। চাদর টান টান করে দিন, বালিশ ঠিক করে রাখুন।

৩৮. দান করার জন্য কাপড় বেছে নিন

জায়গা ফাঁকা হয়, অন্যের উপকার হয়। আজই ১০টি পোশাক আলাদা ব্যাগে রাখুন।

৩৯. নতুন ভাষা শিখুন

মগজ সক্রিয় থাকে এবং ভবিষ্যতে কাজে লাগে। অ্যাপে দৈনিক ৫-১০ মিনিট অনুশীলন করুন।

৪০. বন্ধুকে কল করুন

প্রিয় বন্ধুর সাথে কথা বললে মন হালকা হয়। ৫-১০ মিনিট কথা বলুন।

আপনাকে সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে হবে না—এটি একটি টুল যার সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার আপনাকে চারপাশ সম্পর্কে আপডেটেড রাখবে, নতুন মানুষদের সাথে সংযুক্ত হতে সাহায্য করবে।

যা’ই করেন নিয়ন্ত্রণ যেন আপনার হাতেই থাকে। মনোযোগহীন স্ক্রলিংয়ের পরিবর্তে আনন্দ, সৃজনশীলতা বা সংযোগ তৈরি করে এমন কাজ বেছে নিয়ে, যাতে কোনো মুহূর্তই আপনার অজান্তে ব্যয় না হয় এবং আপনি আরও পরিপূর্ণ বোধ করতে পারেন।

এই তালিকা থেকে একটি বা দুটি আইডিয়া নিয়ে আজই পরীক্ষা করুন এবং দেখুন কীভাবে এগুলি আপনার পুরো দিনকে বদলে দেয়।