শ্রীমঙ্গলে চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভা আজ

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৬

শ্রীমঙ্গলে চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভা আজ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ এপ্রিল ২০২৬ : শিল্প-সংস্কৃতির বিকাশ এবং সৃজনশীল চর্চাকে এগিয়ে নিতে শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক সাধারণ সভা।

Manual8 Ad Code

আজ রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় শ্রীমঙ্গলের কোর্ট রোড এলাকায় (সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিছনে) এ সভার আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

“রঙের ক্যানভাসে জীবনের গল্প” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় উপস্থিত থাকবেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের সম্মানিত সাংবাদিক, সুধীজন, সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে শিল্পচর্চার প্রসার ও শিল্পীদের পারস্পরিক সংযোগ আরও দৃঢ় হবে।

অনুষ্ঠানটি দুই অধিবেশনে বিভক্ত। প্রথম অধিবেশনে অতিথিদের আসন গ্রহণের মাধ্যমে শুরু হয়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা, যেখানে সংস্থার কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় শিল্পচর্চার উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হবে। একই অধিবেশনে নবনির্বাচিত কমিটির ঘোষণা দেওয়া হবে এবং কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় অধিবেশনে উপদেষ্টা কমিটি গঠন করা হবে এবং উপস্থিত অতিথিদের সম্মানে আপ্যায়নের আয়োজন থাকবে।

Manual6 Ad Code

সংস্থার আহ্বায়ক পরিষদ এক বিজ্ঞপ্তিতে সকল সদস্য, শিল্পপ্রেমী ও সংশ্লিষ্টদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের আয়োজন শিল্পীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual7 Ad Code

অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৮-০২১১৩৯ এবং ০১৭৩১-৪০১৭০১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ