ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২৫ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় আজিজ-মনির-বজলু পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ২৫ সদস্যবিশিষ্ট এ কার্যকরী কমিটি আগামী মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

Manual7 Ad Code

নির্বাচন কমিশনার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে সহকারী নির্বাচন কমিশনার মো. হারুনর রশিদ ও মো. আক্তারুজ্জামান নির্বাচন পরিচালনা করেন।

Manual4 Ad Code

এ ছাড়া শ্রম অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক ফিরোজুর রশিদের নেতৃত্বে আরো চারজন কর্মকর্তা—সহকারী পরিচালক আসাদুজ্জামান, শ্রম কর্মকর্তা কে. এম. শহিদ, শ্রম কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও শ্রম কর্মকর্তা মোখলেছুর রহমান নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন।

এদিন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন কমিশন আজিজ-মনির-বজলু পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. আজিজুল আলম খান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক বজলুল করিম।

সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর মো. আজিজুল আলম খান বলেন, ‘এই দিনটি ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের জন্য একটি স্মরণীয় দিন।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ