শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুলাউড়ায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুলাউড়ায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | কুলাউড়া (মৌলভীবাজার), ০৯ সেপ্টেম্বর ২০২৫ : আসন্ন শারদীয় দুর্গোৎসব- ২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ।

সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

Manual6 Ad Code

পুলিশ সুপার বলেন, “এই সময়ে গুজবের একটি মহোৎসব চলবে। এসব গুজবে কান দেবেন না, প্রয়োজনে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো গুজব বা অপপ্রচার ছড়ালে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। গুজব রোধে সবাইকে সচেতন থাকতে হবে। ”

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ”পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বিত টহল থাকবে। এবারের দুর্গোৎসবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এ উৎসবকে ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।”

Manual3 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় মৌলভীবাজার- ২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুলাউড়া উপজেলার আহবায়ক বিধান চন্দ্র দেব, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সৌম্য মিত্র, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এছাড়া পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের মধ্যে প্রদীপ কান্ত দত্ত, অসিত দাস রিংকু, অমিত দেব, জগদীশ প্রসাদ কানু, প্রফুল্ল পাল, অনন্ত কুমার দাস, নিপেন্দ্র পাল ও পূর্ণেন্দু দত্তসহ অনেকে মতামত তুলে ধরেন।

আনুমানিক ৪৫০-৫০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে সভায় শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ