আত্মহত্যা প্রতিরোধে শ্রীমঙ্গলে শুমারী কর্মসূচী ও সচেতনতামূলক কনসার্ট

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

আত্মহত্যা প্রতিরোধে শ্রীমঙ্গলে শুমারী কর্মসূচী ও সচেতনতামূলক কনসার্ট

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ সেপ্টেম্বর ২০২৫ : “বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস” উপলক্ষে শ্রীমঙ্গলে আয়োজিত হতে যাচ্ছে এক ভিন্নধর্মী কর্মসূচী।

Manual8 Ad Code

আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় সরকারি কলেজ অডিটোরিয়ামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশন আয়োজন করছে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক শুমারী কর্মসূচী এবং সচেতনতা মূলক কনসার্ট “Rise Against Suicide Vol. 2”।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন এবং প্রধান অতিথি থাকবেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রফি উদ্দিন।

Manual4 Ad Code

আত্মহত্যা: বাড়ছে উদ্বেগজনক প্রবণতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যার কারণে প্রাণ হারান। বাংলাদেশেও আত্মহত্যার প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশে প্রতি ঘণ্টায় গড়ে একজনের বেশি মানুষ আত্মহত্যা করছেন। বিশেষত তরুণ ও কিশোরদের মধ্যে মানসিক চাপ, পারিবারিক অশান্তি, প্রেমঘটিত জটিলতা, বেকারত্ব ও সামাজিক চাপ আত্মহত্যার প্রবণতা বাড়াচ্ছে।

শ্রীমঙ্গলসহ সিলেট অঞ্চলেও গত কয়েক বছরে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেড়েছে বলে স্থানীয় সামাজিক সংগঠনগুলো জানিয়েছে।

সচেতনতাই প্রতিরোধের পথ

আয়োজকরা মনে করেন, আত্মহত্যা প্রতিরোধে প্রথমেই প্রয়োজন সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া। অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশন-এর সভাপতি জানান, “আমরা চাই তরুণরা যেন জীবনের সংকটময় মুহূর্তে সঠিক পরামর্শ ও সহায়তা পান। এই আয়োজনের মাধ্যমে তাদের মনে জীবনের প্রতি ভালোবাসা জাগ্রত হবে।”

Manual5 Ad Code

মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা কোনো ব্যক্তিগত ব্যর্থতার সমাধান নয়। মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং কার্যক্রম চালু করা এবং সামাজিক সহমর্মিতা বাড়ানোই আত্মহত্যা প্রতিরোধের কার্যকর উপায় হতে পারে।

Manual4 Ad Code

শুমারী ও কনসার্টের বিশেষত্ব

দিনব্যাপী শুমারীতে অংশ নিয়ে শিক্ষার্থীরা আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে মতামত দেবেন। সন্ধ্যায় সচেতনতা মূলক কনসার্টে সংগীত পরিবেশনার পাশাপাশি জীবনের মূল্য ও মানসিক স্বাস্থ্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হবে।

আয়োজকরা আশাবাদী, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে হতাশা থেকে দূরে রাখতে এবং সামাজিকভাবে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

এ সংক্রান্ত আরও সংবাদ