হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক আজ

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক আজ

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ সেপ্টেম্বর ২০২৫ : হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের মৌলভীবাজার জেলা পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডের টি ভ্যালী রেস্টুরেন্টে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন শিপলু, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুজ্জামান নূর এবং মো. তারেক ইকবাল চৌধুরী।

Manual5 Ad Code

অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. আব্দুল আজিজ। সঞ্চালনা করবেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইংরেজি দৈনিক ‘দ্য ফিনান্সিয়াল পোস্ট’ ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা হাছন রাজা ও তাঁর ভাবধারা নিয়ে গবেষণা, লোকসাহিত্য ও সংস্কৃতির বিকাশ, এবং আগামী প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার গুরুত্ব তুলে ধরবেন।

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ