অকাল প্রয়াণে এক প্রজ্জ্বলিত প্রদীপ: ডিআইজি জালাল আহমদ চৌধুরী মাসুম

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

অকাল প্রয়াণে এক প্রজ্জ্বলিত প্রদীপ: ডিআইজি জালাল আহমদ চৌধুরী মাসুম

Manual7 Ad Code

এম. খছরু চৌধুরী |

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, ডিআইজি জালাল আহমদ চৌধুরী মাসুম আর নেই। আজ ভোর ৫টায় ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র ক’দিন আগে পর্যন্ত যে দায়িত্বে ছিলো, যে পেশাগত জীবনে একের পর এক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছো—তাঁর হঠাৎ প্রস্থান কেবল পরিবার বা সহকর্মীদের নয়, গোটা সমাজকেই গভীর শোকে নিমজ্জিত করেছে।

Manual4 Ad Code

রাত ৯টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে আশরাফিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। প্রিয়জন, সহকর্মী, বন্ধুবান্ধব, এবং অসংখ্য শুভানুধ্যায়ী সেখানে উপস্থিত থেকে এই মেধাবী ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

কবি থেকে পুলিশ কর্মকর্তা

Manual5 Ad Code

শিক্ষাজীবনে মাসুম ছিলো বহুমুখী প্রতিভাধর। সে ছিলো কবি, সাহিত্যপ্রেমী, আবার একই সঙ্গে ছিলো ক্যারিয়ার সচেতন। সহপাঠীরা যখন আড্ডায় ব্যস্ত, তখন সে নীরবে পড়ার টেবিলে বসে স্বপ্ন আঁকতো। সেই স্বপ্নেরই বাস্তব রূপ—বাংলাদেশ সিভিল সার্ভিসে তাঁর যোগদান এবং ক্রমোন্নতিতে এক পর্যায়ে ডিআইজি পদে অধিষ্ঠান।

দায়িত্বে দৃঢ়তা, হৃদয়ে মানবিকতা

Manual1 Ad Code

পুলিশ সদর দপ্তরে AIG (Crime Control) হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর প্রখর দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি সহকর্মী ও ঊর্ধ্বতনদের প্রশংসা কুড়িয়েছিল। পদমর্যাদা বা অবস্থান—এসবের ঊর্ধ্বে সে সর্বদা বন্ধুবান্ধবকে বন্ধু হিসেবেই দেখেছে। বললে, “বন্ধু প্রাইম মিনিস্টার হলেও সম্পর্ক বদলায় না।” পদকেও বন্ধুত্বের চেয়ে বড় করে দেখোনি—এমন দৃঢ়তা ও আন্তরিকতা তাঁকে সবার কাছে আলাদা করে তুলেছিল।

হাওর রক্ষার স্বপ্ন

নিজ জেলা মৌলভীবাজার, বিশেষ করে কুলাউড়া নিয়ে তাঁর স্বপ্ন ছিল অফুরান। হাওর, নদী-খাল-বিল রক্ষায় আন্দোলন ও জনসচেতনতা তৈরিতে সে নিয়মিত মতামত দিতো। কুলাউড়া পৌর এলাকার চারটি ছড়া দখলমুক্ত করার পরিকল্পনা নিয়েও সে উদ্যোগী ছিলো। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের চেষ্টায়ও ছিলো। কিন্তু অকালে মৃত্যুর কারণে সেই স্বপ্ন আর পূরণ হলো না।

অপূরণীয় শূন্যতা

ডিআইজি মাসুমের প্রয়াণে মৌলভীবাজারবাসী হারালেন এক স্বপ্নবান সন্তানকে। পুলিশ বিভাগ হারাল একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা। তাঁর সহপাঠীরা হারালো নিবেদিতপ্রাণ এক বন্ধুকে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

বিদায়, প্রিয় বন্ধু

যে মানুষটি কর্মক্ষেত্রে ছিলো দৃঢ়চেতা, হৃদয়ে ছিলো কোমল; যে কবিতার ভাষায় স্বপ্ন লিখতো, আবার দায়িত্বের কঠিন বাস্তবতায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতো—সে আজ নেই। কিন্তু তাঁর স্মৃতি, তাঁর কর্ম এবং তাঁর স্বপ্ন এই সমাজে অনুপ্রেরণা হয়ে থাকবে।

পরপারে ভালো থাকো, প্রিয় বন্ধু মাসুম। তোমার অসময়ে চলে যাওয়া আমাদের জন্য অপুরণীয় ক্ষতি হলেও, তুমি হয়ে থাকবে এক উজ্জ্বল স্মৃতিস্তম্ভ—সততা, প্রজ্ঞা ও স্বপ্নের প্রতীক হয়ে।
#
এম. খছরু চৌধুরী
সদস্যসচিব,

Manual1 Ad Code

হাওর রক্ষা আন্দোলন,

মৌলভীবাজার

 

এ সংক্রান্ত আরও সংবাদ