প্রতারণার শিকার শ্রীমঙ্গলের ৪ গ্রামের মানুষের প্রতিবাদ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

প্রতারণার শিকার শ্রীমঙ্গলের ৪ গ্রামের মানুষের প্রতিবাদ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের আইয়ুব আলী মার্কেটে ৪ গ্রামের মানুষের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় আয়োজিত এ সভায় তিতপুর, জিলাদপুর, আশিদ্রোন ও খোশবাস গ্রামের শতাধিক গ্রামবাসী অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, তিতপুর গ্রামের আলতাফুর রহমান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চার গ্রামের প্রায় ৩৫০ থেকে ৪০০ জন কৃষকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেন। তিনি গ্রামবাসীকে আশ্বাস দেন, এসব তথ্য উপজেলা কৃষি অফিসে জমা দিয়ে সার, বীজসহ সরকারি অনুদান প্রদান করা হবে।

Manual2 Ad Code

কিন্তু পরবর্তীতে কৃষকরা কোনো অনুদান না পেয়ে উপজেলা কৃষি অফিসে গেলে জানতে পারেন, তাদের নামে বরাদ্দকৃত অনুদান আলতাফুর রহমানের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী প্রতারণার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, আলতাফুর রহমান এসব জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ব্যবহার করে উপজেলা বিএডিসি অফিসে নতুন সেচ প্রকল্পের আবেদন করেন। অথচ ওই এলাকায় আগেই দুটি সেচ প্রকল্প চালু রয়েছে, যার মাধ্যমে গ্রামবাসী দীর্ঘ ১২ বছর ধরে কৃষিকাজ পরিচালনা করছে। নতুন প্রকল্পের মাধ্যমে পুরনো সেচ প্রকল্প বন্ধ করে দেওয়ারও চেষ্টা করছেন তিনি। এমনকি একটি সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতিতেও অভিযোগ করেছেন বলে অভিযোগ উঠে।

Manual1 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা আরও জানান, আলতাফুর রহমান স্কুলের নামে সরকারি বই এনে বিক্রি, সরকারি অনুদান আত্মসাৎ, মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত।

সভায় সভাপতিত্ব করেন আইয়ুব আলী মার্কেট কমিটির সভাপতি হাজী মো. ফুল মিয়া এবং পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি মো. শফিকুর রহমান, ভুক্তভোগী কৃষক সিকান্দর আলী (ছিকই মিয়া), কৃষক মো. কাদির মিয়া, মো. বশর মিয়া, মো. জুনেদ মিয়া, মো. নজরুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা প্রশাসনের নিকট দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ