কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ধর্মঘট স্থগিত

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি তাদের পূর্বঘোষিত ৩ নভেম্বর সোমবারের সারাদেশব্যাপী ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে।

Manual1 Ad Code

রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের মহাপরিচালকের আহবানে আয়োজিত এক যৌথ সভায় সমিতির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় ঔষধ ব্যবসায়ীদের বিক্রয় কমিশন বৃদ্ধি সংক্রান্ত দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual7 Ad Code

আলোচনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্যবসায়ীদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করেন এবং বিষয়টি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ময়নুল হক চৌধুরী ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code

তিনি বলেন, “সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তাই আমরা ধর্মঘট স্থগিত করেছি এবং সমাধানের জন্য প্রশাসনের উদ্যোগের প্রতি আস্থা রাখছি।”

উল্লেখ্য, এর আগে বিক্রয় কমিশন বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে ৩ নভেম্বর থেকে সারাদেশে ঔষধ বিক্রি বন্ধের কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি।

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ