কম খরচে প্রাকৃতিক কৃষি: কৃষকের স্বনির্ভরতার নতুন দিগন্ত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

কম খরচে প্রাকৃতিক কৃষি: কৃষকের স্বনির্ভরতার নতুন দিগন্ত

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ : দেশজ কৃষি ব্যবস্থা পুনরুজ্জীবনের আহ্বান নিয়ে দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে “কম খরচে প্রাকৃতিক কৃষি” পদ্ধতি।

Manual4 Ad Code

বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি শুধু ফসলকে বিষমুক্ত ও নিরাপদ করে না, বরং কৃষকের উৎপাদন খরচও নাটকীয়ভাবে কমিয়ে আনে। নগদ অর্থের প্রায় প্রয়োজন না থাকায় স্বল্প আয়ের কৃষকদের মধ্যে এর গ্রহণযোগ্যতা বাড়ছে দ্রুত।

প্রাকৃতিক কৃষিবিদদের ভাষায়, এমন একটি দেশি গরুই যথেষ্ট ৩০ একর জমিতে প্রাকৃতিক কৃষি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উপকরণ তৈরি করতে। গোবর, গোমূত্র, পাতা ও প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই তৈরি হয় সার, কীটনাশক ও মাটির পুষ্টিকর উপাদান। ফলে বাজারনির্ভরতা কমে; বাড়ে কৃষকের স্বনির্ভরতা।

Manual5 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে। প্রাকৃতিক কৃষি সেই ক্ষয়রোধ করে মাটির জৈবগঠন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাটি সুস্থ থাকলে গাছ নিজেই রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে—ফলন হয় নিরাপদ, পুষ্টিকর ও বিষমুক্ত।

Manual6 Ad Code

স্থানীয় স্তরে যারা এই পদ্ধতি অনুসরণ করছেন, তাদের অভিজ্ঞতা—

Manual8 Ad Code

উৎপাদন খরচ কমেছে ৫০–৮০% পর্যন্ত,
বিষমুক্ত ফসলের বাজারমূল্য বেড়েছে,
জমির উর্বরতা ও জৈবসক্রিয়তা দীর্ঘমেয়াদে উন্নত হয়েছে।

এ বিষয়ে কৃষি উদ্ভাবনচর্চার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ‘‘প্রাকৃতিক কৃষিই আগামী দিনের টেকসই কৃষির মূল ভিত্তি। খরচ কমে, ঝুঁকি কমে, আয় বাড়ে—এটাই কৃষকের প্রকৃত স্বাধীনতা।’’

প্রাকৃতিক কৃষি সম্পর্কে সহজ ভাষায় লেখা একটি জনপ্রিয় বই— “কম খরচে প্রাকৃতিক কৃষি”—সম্প্রতি কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বইটিতে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক নির্দেশনা আছে, যা নতুন কৃষকের জন্যও প্রয়োগযোগ্য। বইটি দেশব্যাপী কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে।

বই অর্ডারের জন্য যোগাযোগ: 01557-088835

 

এ সংক্রান্ত আরও সংবাদ