১৩ ডিসেম্বর দিনব্যাপী ‘ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব’

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

১৩ ডিসেম্বর দিনব্যাপী ‘ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব’

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৫ : শিশুসাহিত্যের বিকাশ ও শিশুদের সৃজনশীল চর্চা উৎসাহিত করতে আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব–২০২৫’।

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সারাদিনজুড়ে চলবে নানা আয়োজন, প্রতিযোগিতা, প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা।

Manual5 Ad Code

আয়োজক সূত্রে জানা যায়, এবারের উৎসবে শিশুকিশোরদের শিল্প-সাহিত্যচর্চাকে কেন্দ্র করে থাকবে বেশ কয়েকটি আকর্ষণীয় পর্ব। এর মধ্যে রয়েছে ছবি আঁকা ও গল্পবলা প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী সব শিশু-কিশোরই সার্টিফিকেট ও উপহার পাবে। বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকদের পূর্বেই রেজিস্ট্রেশন করতে হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

উৎসবে আরও থাকছে—

শিশুসাহিত্য বিষয়ক সেমিনার, যেখানে আমন্ত্রিত লেখকেরা ছড়া ও কবিতা পাঠ করবেন;
শিশুচলচ্চিত্র প্রদর্শনী ও পাপেট শো;
এ বছরের ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার–২০২৫ প্রদান;
শিশু-কিশোরদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান;
এছাড়া থাকবে মঞ্চ নাটক ও সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবকে কেন্দ্র করে প্রকাশিত হবে সেরা ছোটদের সময় এবং যুগপূর্তি বিশেষ ছোটদের সময়–এর নতুন সংখ্যা।

Manual6 Ad Code

আয়োজকেরা জানান, শিশুসাহিত্যের সঙ্গে সম্পৃক্ত সব লেখককে উৎসবে আমন্ত্রণ জানানো হলেও অনেকে এখনো রেজিস্ট্রেশন করেননি। তাই যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে অংশ নিতে লেখকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের ভাষায়— “আমরা চাই সবাইকে নিয়ে একটি সুন্দর দিন উপভোগ করতে। তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন।”

উৎসবে অংশগ্রহণ বা প্রতিযোগিতায় নিবন্ধনের জন্য নিচের লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে—
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/QDoQQBH8KrWspfvp9

Manual4 Ad Code

দিনব্যাপী এই উৎসবকে ঘিরে শিশু ও অভিভাবকদের মধ্যে এখন থেকেই উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শিশুদের সৃজনশীলতার বিকাশ, সাহিত্যচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পরিবার–বন্ধু–লেখক–শিল্পীদের মিলনমেলায় এই আয়োজনটি একটি উৎসবমুখর দিনে পরিণত হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ