আজ বিশ্ব মৃত্তিকা দিবস

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫

আজ বিশ্ব মৃত্তিকা দিবস

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ ডিসেম্বর ২০২৫ : মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। ভূ-ত্বক, জলস্তর, বায়ুস্তর এবং জৈবস্তরের মিথষ্ক্রিয়ার মাধ্যমে পাথর থেকে মাটি তৈরি হয়।

আজ বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৫। উদ্ভিদের জন্ম-বৃদ্ধিতে ও মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফল লাভে উৎসাহিত করতেই এ দিবস পালন করা হচ্ছে।

Manual5 Ad Code

দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘Healthy Soils for healthy citizens.’- এর ভাবানুবাদ হচ্ছে সুস্থ নগরের জন্য সুস্থ মাটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশে দ্রুত নগরায়ন,, শিল্পায়ন, জনসংখ্যার চাপ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব শহরে মৃত্তিকার উপর সরাসরি প্রভাব ফেলছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Manual1 Ad Code

বিশ্বের প্রায় ৬০ হাজারের বেশি মৃত্তিকাবিজ্ঞানী এ দিবসটি সাড়ম্বরে পালন করে থাকেন। মৃত্তিকা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি এবং তার প্রচার ও প্রসারের দায়িত্ব এই বিজ্ঞানীদের। বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফল উৎসাহিত করতেই এ দিবসের আয়োজন করা হচ্ছে।

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মালটি পারপাস হলে সেমিনারের আয়োজন করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। ‘ইমপরটেন্স অব হেলদি সয়েল ফর এগ্রিকালচার টান্সফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জে. (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ