শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা ধর

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫

শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা ধর

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ ডিসেম্বর ২০২৫ : শ্রীমঙ্গলের সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের উপাধ্যক্ষ সুচিত্রা ধর। আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করলে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

সুচিত্রা ধর শ্রীমঙ্গলের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ ও জনপ্রিয় চিকিৎসক প্রয়াত ডা. রমা রঞ্জন দেবের জ্যেষ্ঠ পুত্রবধূ, জালালাবাদ গ্যাস কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা গৌতম কুমার দেবের সহধর্মিণী। দীর্ঘদিন শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একাডেমিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীবন্ধব কার্যক্রম ও কলেজের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Manual7 Ad Code

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সুচিত্রা ধরকে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে কলেজ আরও অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

Manual6 Ad Code

এ উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এক অভিনন্দন বার্তায় বলেন—
“সুচিত্রা ধরের দায়িত্ব গ্রহণ শ্রীমঙ্গলের শিক্ষা অঙ্গনের জন্য একটি ইতিবাচক উদাহরণ। তাঁর অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্ব কলেজকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

শিক্ষাবিশেষজ্ঞরা মনে করছেন, সুচিত্রা ধরের দায়িত্ব গ্রহণে নারীশিক্ষা বিস্তারে শ্রীমঙ্গলে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কলেজ কর্তৃপক্ষও তাঁর নেতৃত্বে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ