দেশব্যাপী নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ দিচ্ছে এইচআরএসএস

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

দেশব্যাপী নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ দিচ্ছে এইচআরএসএস

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচির আওতায় ‘নির্বাচন পর্যবেক্ষক’ পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) একটি অরাজনৈতিক, অলাভজনক ও বাংলাদেশ ভিত্তিক স্বনামধন্য বেসরকারি মানবাধিকার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা, উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা সারাদেশে নির্বাচন পর্যবেক্ষক মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছে।

এই কর্মসূচিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং ন্যূনতম বয়স ২১ বছর হতে হবে। আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় কর্মীরা এই পদে আবেদন করতে পারবেন না।

Manual4 Ad Code

নিয়োগপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষকরা শুধুমাত্র নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালনকালে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও প্রমাণ সংগ্রহে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া নির্বাচিত পর্যবেক্ষকদের নিজ সংসদীয় আসন ব্যতীত নিজ জেলার অন্য যেকোনো আসনে দায়িত্ব পালন করতে হবে।

এইচআরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান করা হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের জন্য নির্বাচন পর্যবেক্ষক পরিচয়পত্র প্রদান করা হবে। নির্বাচনের নির্ধারিত দিনে দায়িত্বপালনের জন্য আকর্ষণীয় সম্মানী দেওয়া হবে এবং প্রয়োজন সাপেক্ষে অভিজ্ঞতা সনদও প্রদান করা হবে।

Manual2 Ad Code

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত আবেদন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৩ ডিসেম্বর ২০২৫, রাত ১২টা পর্যন্ত। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল, সংশোধন কিংবা নতুন শর্ত সংযোজনের ক্ষমতা সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

আবেদন ও অন্যান্য তথ্যের জন্য আগ্রহীরা https://forms.gle/XkNXLHk9XWVBQozEA লিংকে ভিজিট করতে পারবেন। এছাড়া hrss.volunteers@gmail.com ইমেইলে অথবা ০১৭৯৭৩৪৭৬৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

Manual2 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ